WBBSE Class 8 Geography Chapter- 1(SAQ) | প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |

Student Study
0

 নিম্নের প্রতিবেদনটিতে অষ্টম শ্রেণীর ভূগোল এর প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি ভালো করে পড়া থাকলে পরীক্ষায় এর মধ্য থেকেই কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। এরই সাথে এখানে অষ্টম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ও নোটস এই প্লাটফর্মেই পাবেন।


অধ্যায় - ১
    পৃথিবীর অন্দরমহল 

(গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর)


1.বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? 

উ: ট্রোপোস্ফিয়ার।


2.পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 

উ: 6,370 কিমি। 


3.মহাদেশীয় ভূত্বকের অপর নাম কী? 

উ: সিয়াল। 


4.মহাসাগরীয় ভূত্বকের অপর নাম কী? 

উ: সিমা।


5.ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটা বেশি ভারী? 

উ: ম্যাগনেসিয়াম।


6.আপেলের কোন অংশ গুরুমন্ডলের সঙ্গে তুলনীয়? 

উ: শাঁস অংশটি।


7.পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত? 

উ: 5000°c।


8.কেন্দ্রমন্ডল স্তরটিকে কি বলা হয়? 

উ: নিফে।


9 পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রসবন আছে? 

উ: বক্রেশ্বরে।


10.পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের গভীরতা কত?

উ: 12 কিমি।


11.কোন শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয়? 

উ: গ্রানাইট শিলায়। 


12.সিয়াল ও সিমার মাঝে কোন বিযুক্তিরেখা আছে? 

উ: কনরাড বিযুক্তিরেখা।


13.পৃথিবীর অভ্যন্তরে পদার্থ কী অবস্থায় আছে? 

উ: গলিত অবস্থায়।


14.নিফেসিমার প্রধান উপাদান কী?

উ: নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম।


15.ভূত্বক ও গুরুমন্ডলের উপরি অংশ কী নিয়ে গঠিত? 

উ: শিলা মন্ডল।


16.চাপ বাড়লে পদার্থের ঘনত্ব কেমন থাকে? 

উ: বাড়ে।


17.ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন বিযুক্তিরেখা আছে? 

উ: রেপিত্তি বিযুক্তিরেখা।


18.কঠিন ও তরলের মধ্যবর্তী পদার্থের এক অবস্থাকে কী বলে? 

উ: স্থিতিস্থাপক।


19.ক্রোফেসিমা স্তরটি কী কী দ্বারা গঠিত? 

উ: ক্রোমিয়াম, লোহা,ও সিলিকন দ্বারা গঠিত।


20.ভূ পৃষ্ঠের গড় ঘনত্ব কত? 

উ: 2.6 থেকে 3.3 ঘনসেমি।


21.অ্যালুমিনিয়ামের তুলনায় লোহা ভারী সত্য / মিথ্যা ?

উ: সত্য।


22.মহাদেশীয় ভূত্বক কী জাতীয় শিলা দ্বারা গঠিত? 

উ: গ্রানাইট।


23.কোন তরঙ্গ কঠিন, তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে? 

উ: P তরঙ্গ ।


24.কোন তরঙ্গ কঠিনি মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে কিন্তু তরল মাধ্যমের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে না?

উ: S তরঙ্গ।


25.কেন্দ্রস্থলের গড় ঘনত্ব কত? 

উ: 9.1 থেকে 13.1 গ্রাম / ঘনসেমি।


26.আপেলের কোন অংশ কেন্দ্রমন্ডলের সঙ্গে তুলনীয়? 

উ: বীজ বা দানা।


27.গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে কোন বিযুক্তিরেখা আছে? 

উ: গুটেনবার্গ বিযুক্তিরেখা।


28."Journey to the centre of the Earth" - বইটি কার লেখা? 

উ: জুল ভার্নের লেখা।


29. সিয়াল স্তরটি কি কি নিয়ে গঠিত ?

উঃ সিলিকন ও অ্যালুমিনিয়াম।


30. ভূমিকম্পের তরঙ্গ সংখ্যা কয়টি ও কি কি ?

উ: ভূমিকম্পের দুটি তরঙ্গ  Sতরঙ্গ ও P তরঙ্গ।


31. ভূ অভ্যন্তরের কঠিন বা তরল যেকোন মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে কোন তরঙ্গ ?

উ:P তরঙ্গ।


32. S তরঙ্গ কোন মাধ্যমে প্রবাহিত হতে পারে ?

  উ: S তরঙ্গ কেবলমাত্র তরল বা অর্ধতরল মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে।


33. ভূ-তাপ কি ?

উঃ  ভূ-তাপ হলো একপ্রকার শক্তি যা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়।


34. ঘনত্ব বলতে আমরা কি বুঝি ?

উঃ একক আয়তনে পদার্থের যতটুকু ভর আছে তার পরিমাপ কে পদার্থের ঘনত্ব বলা হয়।


35. ম্যাগমা কী ?

উঃ ভূ গর্ভস্থ পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস, বাস্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে বলা হয় ম্যাগমা।


36. রেপিত্তি বিযুক্তিরেখার অবস্থান কোথায় ?

উঃ ক্সোফেসিমা ও নিফেসিমার মাঝখানে।


37. গুরুমন্ডল পৃথিবীর আয়তনের প্রায় কত শতাংশ অধিকার করে রয়েছে ?

উঃ গুরুমন্ডল পৃথিবীর আয়তনের প্রায় ৮৪% অধিকার করে রয়েছে।


38. পৃথিবীর ভেতরকার জল কি নামে পরিচিত ?

উঃ ভূগর্ভস্থ জল ভৌমজল নামে পরিচিত।


39. মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত ?

উঃ মহাদেশীয় ভূত্বক ব্যাসল জাতীয় শিলা দ্বারা গঠিত।


40. ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদানের নাম কী ?

উঃ ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদানের নাম হলো সিলিকন।


41. গুটেনবার্গ বিযুক্তিরেখার অবস্থান কোথায় ?

উঃ গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের ঠিক মাঝখানে। 


42. সিয়াল কী ?

উঃ ভূত্বকের উপরের স্তরই হল সিয়াল।


43. ম্যাগনেসিয়াম এর সংকেত কী ?

উঃMg(ম্যাগনেসিয়াম)।


44. সিলিকনের সংকেত কী ?

উঃ সিলিকনের সংকেত হলো-Si


45. অ্যালুমিনিয়ামের সংকেত কী ?

উঃ অ্যালুমিনিয়ামের সংকেত হলো- Al


46. পৃথিবীর গভীরতম খনির নাম কী ?

উঃ পৃথিবীর গভীরতম খনির নাম হল রবিনসন ডীপ।


47. নিফে কী ?

উঃ কেন্দ্রমন্ডল হলো ভূত্বক ও গুরুমন্ডলের পরবর্তী এবং কেন্দ্রমণ্ডলের চারিদিকে বেশ্ঠনকারী স্তরই হল নিফে।


48. সিমা কী ?

উঃ মহাসাগরের নিচে প্রধানত সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি একটি স্তর যা সিমা নামে পরিচিত।


49. লোহার সংকেত কী ?

উঃ Fe


50. বহিঃকেন্দ্র মন্ডল কার চারিদিকে বেষ্টিত ?

উঃ বহিঃকেন্দ্র মন্ডল অন্তকেন্দ্র মন্ডল এর চারিদিকে বেষ্টিত।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)